Sat - Thu: 9:00 AM - 6:00 PM
Probashi Bangla Icon City


চেয়ারম্যানের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক।

একটি নিরাপদ, পরিকল্পিত ও সুন্দর বাসস্থান শুধু মানুষের মৌলিক চাহিদাই নয়, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি। আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে নিজের ও পরিবারের জন্য একটি নিরাপদ ঠিকানা গড়ে তোলার।

বাস্তবতা হলো, রাজধানী ঢাকা আজ দ্রুত নগরায়নের ফলে যানজট, শব্দ ও বায়ুদূষণ, অপরিকল্পিত অবকাঠামো এবং সীমিত আবাসন সুবিধার নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিনিয়ত বাড়তে থাকা জনসংখ্যার চাপ একটি পরিকল্পিত ও মানসম্মত আবাসনের প্রয়োজনীয়তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এই বাস্তবতা উপলব্ধি করেই প্রবাসী বাংলা আইকন সিটি লিমিটেড গ্রহণ করেছে একটি সুদূরপ্রসারী উদ্যোগ। আমাদের প্রথম আবাসন প্রকল্প “প্রবাসী বাংলা আইকন সিটি” নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে, মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা বাইপাস ৩০০ ফুট এশিয়ান হাইওয়ে (এক্সপ্রেসওয়ে)-এর পাশে একটি অত্যন্ত সম্ভাবনাময় স্থানে গড়ে উঠছে।

আমাদের লক্ষ্য শুধু প্লট উন্নয়ন নয়; বরং একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও আধুনিক নগর গড়ে তোলা, যেখানে থাকবে প্রশস্ত সড়ক, সবুজ পরিবেশ, নির্মল বাতাস, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, আধুনিক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শপিং সুবিধা, কমিউনিটি সেন্টার, পার্ক, লেক, খেলার মাঠ, নিরাপত্তা ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও আধুনিক পয়ঃনিষ্কাশনসহ একটি পরিপূর্ণ নাগরিক জীবনের সকল প্রয়োজনীয় অবকাঠামো।

প্রবাসী বাংলা আইকন সিটি লিমিটেড নিরাপত্তা, স্বচ্ছতা, আইনগত বৈধতা, গুণগত মান এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। আমরা চাই দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা তাঁদের কষ্টার্জিত অর্থ একটি নিরাপদ, লাভজনক ও স্থায়ী সম্পদে বিনিয়োগের সুযোগ পান। আমাদের বিশ্বাস, একটি পরিকল্পিত আবাসন প্রকল্প শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং একটি সুন্দর সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে চলেছি। আপনার এবং আপনার পরিবারের আগামী দিনের নিরাপদ ঠিকানা গড়ে তুলতে প্রবাসী বাংলা আইকন সিটি হতে পারে একটি বিশ্বস্ত সঙ্গী। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি পরিকল্পিত, সবুজ, আধুনিক ও নিরাপদ ভবিষ্যৎ। আপনার আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

ডা. আবুল কালাম আজাদ

চেয়ারম্যান
প্রবাসী বাংলা আইকন সিটি লিমিটেড

আমাদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে

Our mission, vision and objectives guide every decision we make for our community and customers.

Mission

Mission

প্রবাসী বাংলা আইকন সিটি লিমিটেডের মিশন হলো দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য নিরাপদ, পরিকল্পিত ও আধুনিক আবাসনের সুযোগ সৃষ্টি করা এবং তাদের কষ্টার্জিত অর্থকে স্বচ্ছ, আইনসম্মত ও দীর্ঘমেয়াদি মূল্যবান সম্পদে উন্নত করা। নগর পরিকল্পনা, মানসম্মত অবকাঠামো, পরিবেশবান্ধব আবাসন, সুশাসন ও বিশ্বস্ততার মাধ্যমে আমরা টেকসই মূল্য সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Vision

Vision

প্রবাসী বাংলা আইকন সিটি লিমিটেড-এর ভিশন হলো দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিশ্বস্ত, আধুনিক, পরিকল্পিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন আবাসন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং এমন একটি টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা, যা নিরাপদ বিনিয়োগ, উন্নত জীবনযাত্রা, পরিবেশগত ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করবে।

Objective

Objective

প্রাণবন্ত অর্থনীতিকে উৎসাহিত করা, আধুনিক ও সুবিধাজনক জীবনযাত্রার প্রসার ঘটানো, অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে মানুষের আস্থা বৃদ্ধি করা এবং প্রযুক্তি ও উন্নয়নের মূলধারায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে সমান সুযোগ ও টেকসই উন্নয়নের পথ সৃষ্টি করাই আমাদের অন্যতম অঙ্গীকার।

Company Statistics

Our achievements over the years.

500+

Properties Listed

1200+

Happy Clients

35+

Professional Agents

10+

Years of Experience

Why Choose Probashi Bangla Icon City

We make buying and selling property simple, safe, and stress-free.

Trusted Service

Every property is carefully verified to provide a safe and reliable buying experience.

Professional Support

Our experienced consultants guide you through everystep of your property journey.

Verified Properties

We list quality residential and commercial propertiesfrom trusted owners and developers.